মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তানযীমুল উম্মাহ মাদরাসায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম ঃ / ৬৭৫ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তানযীমুল উম্মাহ মাদরাসায়
প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মিজানুর রহমানঃ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থীরা।
রবিবার (১৩ এপ্রিল) মাদরাসার সামনে থেকে শুরু হয়ে এ মিছিল উত্তরা ৭নং সেক্টর মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”; “উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”; “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”; “ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা” বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে তানযীমুল উম্মাহ স্টুডেন্টস মাজলিসের সভাপতি মাবরুর বিন ইকবাল বলেন, আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই। ইজরাইলের পতন হবেই হবে ইনশা আল্লাহ।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ বলেন, আমরা মুসলিমদের একত্র হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। ইসরাইলি পন্য বয়কট করতে হবে। যার যে অবস্থান আছে সে অবস্থায়ই প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিন আমাদের মুসলমানদের ভুমি।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে সংহতি সমাবেশ করছি। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসায়েলি সব পণ্য বর্জন করবো। প্রজন্ম থেকে প্রজন্মকে জানান দেব আল আকসা মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের ভুমি। তিনি আরো বলেন আমরা দেখছি, শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে, জনপদ ধ্বংস করে দেয়া হচ্ছে, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র গুলাতে বোমা হামলা করা হচ্ছে। পানি বিদ্যুত খাবার বন্ধ করে দেয়া হয়েছে। এটা নিঃসন্দেহে চরম বর্বরতা।  অবিলম্বে ফিলিস্তিনে সকল গনহত্যা ও ইসরাইলী আগ্রাসন বন্ধ করতে হবে।
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তানযীমুল উম্মাহ মাদরাসার শতাধিক ছাত্রদের নিয়ে এ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- আরকাম শাখার সাইফুল্লাহ ফয়সল, আতফাল শাখার মাসুদ আলম, আলিম মাদরাসার ওমর ফারুক মজুমদার, ইব্রাহীম শিশির সহ অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *