মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ।

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি হাটে মিনি পিকআপ থেকে ‘স্টিকারের নামে ৫ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যাপারীদের দাবি, নামে দুই ব্যক্তি এই টাকা তুলছেন।

এক গরু ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “হাটে ঢুকতে গেলেই স্টিকার লাগাতে হবে বলে গাড়িপ্রতি ৫ হাজার টাকা নিচ্ছেন। রশিদ চাইলে না দিয়ে নানা ভাবে ধমক দেয় ইজারাদারদের লোকজন। গরুসহ আটকে দেয়া হয় গাড়ি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন” আমরা হাট ইজারা এনিছি স্টিকারের মূল্য কম নিলে আমাদের লস হবে,,স্টিকার বিক্রির অনুমোদন কে দিয়েছে জানতে চাইলে বলেন ইজারাদার দিয়েছে।
এবিষয়ে ইজারাদারের কাছে জানতে চাইলে হাটের ইজারাদার শেখ ফরিদ হোসাইন মাননের তিনটি কোম্পানির সিও মমিন বলেন, “সিটি কর্পোরেশন থেকে স্টিকার ফি নেওয়ার কোনো অনুমতি নেই। কেউ যদি ব্যক্তিগতভাবে টাকা তোলে, সেটা অবৈধ।

তুরাগ থানার ওসি মোস্তাফিজ বলেন, এবিষয়ে আমার কাছে তথ্য নেই আমি খোজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি“ স্টিকারের নামে চাঁদাবাজি দণ্ডনীয় অপরাধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *