মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র:

স্টাফ রিপোর্টারঃ / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:তুরাগ-উত্তরায় রাতের আঁধারে সড়ক দখল, নির্মাণ সামগ্রী চুরি। প্রশাসনকে ‘ম্যানেজ’ করার অভিযোগ স্থানীয়দের। দিনে সাধারণ ইট-বালি-পাথর ব্যবসায়ী। আর রাতের অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে চোর সিন্ডিকেটে। রাজধানীর তুরাগ ও উত্তরা পশ্চিম থানা এলাকায় রাতের আঁধারে সড়কের পাশে অবৈধভাবে ব্যক্তিমালিকানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ইট, বালি ও পাথর চুরির শক্তিশালী একটি সিন্ডিকেট গড়ে তুলেছে তুরাগের একটি রাজনৈতিক প্রভাবশালী মহল।

সরেজমিনে দেখা যায়, তুরাগের ভাটুলিয়া মহিলা মাদ্রাসা সড়কের দক্ষিণ-পশ্চিম পাশে ইট ও বালির স্তূপ করে রাখা হয়েছে। রাত হলেই সড়কে চলাচলরত নির্মাণাধীন ভবনের জন্য সরকারি ও বেসরকারিভাবে ক্রয়কৃত ইটবোঝাই গাড়ি থামিয়ে চালকের সহযোগিতায় প্রকাশ্যে ৩০০শ থেকে ৫০০টি ইটা ৭ থেকে ৮ টাকা দরে বিক্রি করছেন তারা। আর দিনের আলোতে একই ইট বাজার মূল্যে তুরাগের বিভিন্ন স্থানে বিক্রি করছেন ব্যবসায়ী মোঃ রফিক।

অনুসন্ধানে জানা যায়, মোঃ রফিকের আরও একটি চোরাই ইটের স্পট রয়েছে উত্তরা সেক্টর-১০, রোড নং-২০ এর হাজী এন্টারপ্রাইজ সিমেন্টের দোকানসহ দোকানের পশ্চিম পাশে। এখানেও রাতভর চোরাইকৃত ইট-বালি ক্রয়-বিক্রয় করা হয়।

এছাড়াও কামারপাড়া কাঁচাবাজারের সামনে করিম নামক আরো এক ব্যক্তির”করিম এন্টারপ্রাইজ” নামে আরেকটি চোরাই ইট-বালির স্পট রয়েছে। এখানেও রাতভর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং উত্তরায় নির্মাণাধীন অধিকাংশ ভবনের জন্য ক্রয়কৃত ইটবোঝাই গাড়ি আসার পথেই ৫০০ থেকে ১০০০টি ইট অল্প মূল্যে নামিয়ে রাখা হয়। একই চিত্র দেখা যায় দিয়াবাড়ির ৫ নম্বর ব্রিজসহ বিভিন্ন স্থানে।

গভীর রাতে ইট নামানোর বিকট শব্দে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। রাতভর ট্রাকের শব্দ ও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল স্থানীয়দের কাছে নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ক্ষমতাশীন রাজনৈতিক কিছু অসাধু নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ট্রাক ভর্তি সাধারণ মানুষের ক্রয়কৃত ইট-বালি এনে সড়কের পাশে চালকের সহযোগিতায় বিক্রি করা হয়। বাধা দিতে গেলে হুমকি-ধমকিও দেওয়া হয় বলেও জানান তারা।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, “এবিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ব্যবসা করার কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *