শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দেশের তরে কাজ করতে আমি ইংল্যান্ড থেকে চলে এসেছি – ব্যারিস্টার আরমান

রিপোর্টার নাম ঃ / ১৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

খবর প্রতিদিন প্রতিবেদন ঃ

দেশের তরে কাজ করতে আমি ইংল্যান্ড থেকে চলে এসেছি – ব্যারিস্টার আরমান।

আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকা ১৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) মিরপুরের মুহাম্মদাবাদ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিদর্শনে এসে একথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল ডঃ সাইফুল ইসলাম রফিক ব্যারিস্টার আরমান কে স্বাগত জানান। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ব্যারিস্টার আরমান বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে ? শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্যে এ আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার আমি সহ অনেকের মানবাধিকার ক্ষুন্ন করে আমাদের কে অন্ধকার প্রকোষ্ঠে (আয়না ঘরে) আটক রেখে নির্মম নির্যাতন চালিয়েছিলো ? আমি আপনাদের পাশে আছি , আমি বেঁচে থাকতে আর কারো উপর এ নির্যাতন হতে দিবো না ? তিনি আরো বলেন – দেশকে চাঁদাবাজ মুক্ত, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে পরিবর্তনের কোন বিকল্প নেই। তাই আসুন দেশ গড়তে হলে সন্মানিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মণ্ডলী, ছাত্র ছাত্রী এবং সরবোপরি মিরপুরের জনগণ পরিবর্তনের জন্য সবাই একযোগে কাজ করি। পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমীর এ্যাডভোকেট আলাউদ্দীন সোহেল, থানা সেক্রেটারী রাকিবুল ইসলাম, থানার প্রশিক্ষণ ও যুব সম্পাদক আমির হোসেন বাবলু সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *