মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির:

স্টাফ রিপোর্টার / ৮২ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর তেজকুনিপাড়া থেকে বের হয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী কিশোর মো. সাব্বির মুন্সি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। সন্ধান চেয়ে হন্যে হয়ে ঘুরছে স্বজনরা।
নিখোঁজ মো. সাব্বির মুন্সি, বয়স ১২ বছর। পিতা খালেক মুন্সি, মাতা মনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম দক্ষিণ কেবল নগর, থানা শরীয়তপুর সদর, জেলা শরীয়তপুর। বর্তমানে পরিবারের সাথে উত্তরার আব্দুল্লাহপুর সংলগ্ন, রাস্তার পশ্চিম পাশে জামাল সাহেবের বাড়িতে ভাড়া থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬, বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া, কাওরান বাজার এলাকা থেকে তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয় সাব্বির। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পরের দিন ১৯ জুন ২০২৬ তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং ১১৯৭। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা খালেক মুন্সি বলেন, “সাব্বির খুবই শান্ত ছেলে। কোথাও যাওয়ার অভ্যাস নেই। কেউ তাকে দেখে থাকলে বা সন্ধান পেলে দয়া করে আমাদের জানান। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।” সাব্বিরের সন্ধান পেলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন: ০১৭৮৬২০৬৮২, খালেক মুন্সি ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মসজিদ-বাজার-হাটে হারানো বিজ্ঞপ্তি লাগানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *