
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর তেজকুনিপাড়া থেকে বের হয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী কিশোর মো. সাব্বির মুন্সি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। সন্ধান চেয়ে হন্যে হয়ে ঘুরছে স্বজনরা।
নিখোঁজ মো. সাব্বির মুন্সি, বয়স ১২ বছর। পিতা খালেক মুন্সি, মাতা মনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম দক্ষিণ কেবল নগর, থানা শরীয়তপুর সদর, জেলা শরীয়তপুর। বর্তমানে পরিবারের সাথে উত্তরার আব্দুল্লাহপুর সংলগ্ন, রাস্তার পশ্চিম পাশে জামাল সাহেবের বাড়িতে ভাড়া থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬, বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া, কাওরান বাজার এলাকা থেকে তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয় সাব্বির। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পরের দিন ১৯ জুন ২০২৬ তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং ১১৯৭। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা খালেক মুন্সি বলেন, "সাব্বির খুবই শান্ত ছেলে। কোথাও যাওয়ার অভ্যাস নেই। কেউ তাকে দেখে থাকলে বা সন্ধান পেলে দয়া করে আমাদের জানান। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।" সাব্বিরের সন্ধান পেলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন: ০১৭৮৬২০৬৮২, খালেক মুন্সি ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মসজিদ-বাজার-হাটে হারানো বিজ্ঞপ্তি লাগানো হয়েছে।