মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

উত্তরায় ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ২০০ শিশু-কিশোরকে সিটি ক্লাবের বাইসাইকেল উপহার

উত্তরা প্রতিনিধিঃ / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

উত্তরা প্রতিনিধি: উত্তরা পূর্ব থানার সিটি ক্লাবের উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায়কারী ২০০ শিশু–কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কিশোরদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, আর স্থানীয়রা এমন ধর্মীয়–সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।

সিটি ক্লাবের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড.আবুল হাসান মো: সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল ইসলাম, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলী, জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান,উত্তরা ৪ নং সেক্টর জামে মসজিদের সভাপতি  জোয়ার্দার শাহরিয়ার কাশেম,বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমেদ মাবরূর, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের মহাপরিচালক রেজাউল করিম শাকিল, সিটি ক্লাবের উপদেষ্টা মুহাম্মাদ জামালউদ্দিন, মাহবুবুল আলম মুকুল, সিটি ক্লাবের আহ্বায়ক সুলতান মাহমুদ, সিটি ক্লাবের উপদেষ্টা আতিক হাসান রুবেল, জাহাঙ্গীর হোসেন ও মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

বক্তারা শিশু–কিশোরদের মসজিদমুখী করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, “আজকাল গান–নাচের প্রতিযোগিতা হয়, কিন্তু নামাজের প্রতিযোগিতা নেই। সিটি ক্লাবের এই আয়োজন সেই ঘাটতি পূরণ করেছে।” তিনি কোরআনের আয়াত “কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো” উদ্ধৃত করে পরিবারকে আল্লাহর পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি ও ঢাকা–১৮ আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “নামাজের অর্থ জানা জরুরি। এভাবে জীবন গড়ে তুলতে পারলে দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার অপেক্ষা করছে আখিরাতে।” তিনি নারীদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সব মিলিয়ে এ আয়োজনটি উত্তরায় ধর্মীয় অনুশাসন চর্চা, শিশু–কিশোরদের নৈতিক বিকাশ এবং মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা এবং উপস্থিত অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *