মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

ত্রিশালে বন্ধুর কুড়ালের আঘাতে বন্ধু খুন

আবুল কালাম আজাদঃ / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

আবুল কালাম আজাদঃ ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে নিজ ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যা করেছেন অনার্সপড়ুয়া শিক্ষার্থী অনিক মন্ডল (২২)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে ত্রিশাল থানা বাউন্ডারি সংলগ্ন নজরুল একাডেমি মাঠে ঘটে এ ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে শতাধিক মানুষ ভিড় করেন থানার সামনে।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক মেম্বার বাদলের ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন তিনি। মাসখানেক আগে ছুটিতে দেশে আসা ফাহিমের দুই দিন পর মালয়েশিয়ায় ফিরার কথা ছিল।

ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে পড়েন। তিনি ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পেছন এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পরই কুড়াল হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, থানায় এসে অনিক দাবি করেন—পূর্বশত্রুতার জেরে ফাহিম তাকে ‘অনেক ক্ষতি’ করেছে, তাই এ হত্যাকাণ্ড সংঘটিত করেছেন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

ফাহিমের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনাবাড়ী নানাবাড়ি থেকে খেয়ে এসে বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হয়েছিল ফাহিম। কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে আসে তার হত্যার মর্মান্তিক সংবাদ।

ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *