মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

হালুয়াঘাটে মানবপাচার চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার, দশম শ্রেণির ছাত্রী উদ্ধার

আবুল কালাম আজাদঃ / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

আবুল কালাম আজাদঃ ময়মনসিংহের হালুয়াঘাটে মানবপাচার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এসময় মানবপাচারের লক্ষ্য থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীর মা জানান, গত ১৯ নভেম্বর হালুয়াঘাট মহিলা কলেজের সামনের রাস্তা থেকে প্রলোভন দেখিয়ে কৌশলে তার মেয়েকে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। প্রথমে তাকে কড়াইতলী পার্কে ঘোরানো হয়, পরে ফুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়।

পাচারকারীরা তাকে ঢাকায় নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে রাত্রীযাপনের মাধ্যমে উচ্চ আয় ও ভালো জীবনের প্রলোভন দেখায়। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে তাকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নাগলা বাজার বাসস্ট্যান্ডে নেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে এবং চার নারী সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—

* জান্নাতুল ফেরদৌসী রিমা (২০), গ্রাম: আকনপাড়া
* শারমিন আক্তার সানু (১৯), গ্রাম: আকনপাড়া
* তাহমিনা আক্তার (২১)
* লাকি আক্তার (২৮), গ্রাম: মাসকা, কেন্দুয়া

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *