মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর হাই স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইন আহমেদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস,ও এডভোকেট ইমাম হোসেনের।সঞ্চালনায়,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বক্তব্য রাখেন:
সাবেক মেয়র কচি মোল্লা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মমিনুল হক, সাবেক যুবদল আহ্বায়ক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক নুরুল হুদা সরকার, সদস্য ইদ্রিস, বিজয়নগর বিএনপির সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, শাহ আলম, অলি উল্লাহ, বাবুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,
“আমরা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চাই। সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কোনো অপরাধী, দুর্নীতিবাজ বা মাদক ব্যবসায়ীর বিএনপিতে জায়গা হবে না। সমাজের অনিয়ম-অপরাধ থেকে সবাইকে দূরে থাকতে হবে।”
তিনি আরও বলেন,
“জনগণের ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ, এই ভালোবাসাকে শক্তিতে রূপান্তর করে জনগণের অধিকার ফিরিয়ে আনবো। জনগণ যাকে নির্বাচিত করবে, আমরা তাকে মেনে নেব। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে, ফিরে আসবে স্বাধীনতা।”
জনসভায় হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ।