মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

টঙ্গী ব্যাংকের মাঠ বস্তির একাধিক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা গ্রেফতার

মোঃ মুজাহিদুল ইসলাম টঙীঃ / ১১০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গীর আলোচিত মাদক কারবারি মোমেলা আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (২রা নভেম্বর ২০২৫ ইং) গভীর রাতে টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্যী মোমেলা ওই বস্তির মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (২৫ অক্টোবর) রাতে মোমেলার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদসরা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোমেলা কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এএসআই মাজাহারুল হক বাদী হয়ে মোমেলার বিরুদ্ধে মামলা দায়ের করেন, টংগী পূর্ব থানার মামলা নং ৫৫(১০)২৫,তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ব্যাংকের মাঠ বস্তির একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, টঙ্গীর নারী মাদক কারবারিদের মধ্যে শীর্ষে রয়েছে মোমেলা বেগমের নাম। প্রায় দুই দশকের মাদক ব্যবসা করে তিনি গড়েছেন বহুতল আলিশান বাড়ি, বিপুল অর্থ ও সম্পদ। এই শীর্ষ মাদক কারবারি মোমলোসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়তই সংবাদ প্রকাশিত হয়ে আসছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আইনশৃঙ্খলা বাহিনীর টনক নড়ে। এতে তারা অভিযান পরিচালনা করেন এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারও করেন। কিন্তু রহস্যজনক কারণে তারা জামিনে এসে আবারো শুরু করেন মাদক ব্যবসা। এই মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, মোমেলাকে গ্রেফতার করে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *