মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

৪৫ জনকে হত্যা করে গাজায় যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরাইলের

রিপোর্টার নাম ঃ / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। এর আগে রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়।

যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়।

দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।’

গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার গণমাধ্যম দপ্তর।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *