মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

আট হাজার পিস ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার এবং গাড়ি জব্দ

মিজানুর রহমান / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকশ টিম গোপণ সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের ৩নং সড়কের ৩৬নং বাড়ির স্বপ্ন সুপার শপের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকারীন সময়ে ১টি নিল রংয়ের টয়োটা প্রভোক্স গাড়ি (রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো গ : ২৩-৩৩৪১) তল্লাশী করার সময় গাড়ির ড্রাইভার আনোয়ার হোসেন ওরফে আনা কে ৮,০০০/- (আট হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন ওরফে আনা জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত ইয়াবা তিনি কক্সবাজার হতে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ঐ গাড়িতে বহণ করছিলো। আনোয়ার হোসেন ওরফে আনার বিরুদ্ধে একাধিক মামলা রুজু থাকার এবং ওয়ারেন্ট থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার কৃত আনোয়ার হোসেন ওরফে আনারের সহযোগী তার স্ত্রী পলাতক আসামী জরিনা বেগম এর বিরুদ্ধেও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা: আনোয়ার হোসেন ওরফে আনা (৪২), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোসা: রানু বেগম, স্থায়ী ঠিকানাঃ ক/১২৫, মানিকদী বাজার, থানা-ক্যান্টনমেন্ট, জেলা-ঢাকা; বর্তমান ঠিকানাঃ রওনক বাবুর বাড়ির ভাড়াটিয়া, জামতলা, কাওলা বাজার, থানা-দক্ষিণখান, জেলা- ঢাকা।
আসামীর পিসি/ পিআর: আনোয়ার হোসেন ওরফে আনার এর পিসি/ পিআরঃ
১. ডিএমপি এর দক্ষিণখান থানার মামলা নং-৩৫, তারিখ- ১৫/০৮/২০২২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
২. ডিএমপি এর খিলগাঁও থানার মামলা নং-৫, তারিখ- ০২/১১/২০২৪, ধারা- 325/326/307/379 / 506 The Penal Code, 1860
৩. ডিএমপি এর কামরাঙ্গীরচর থানার মামলা নং-২৬, তারিখ- ১৭/০৯/২০২২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৪. ডিএমপির মুগদা থানার মামলা নং-১৫, তারিখ-০৪/১০/২০১৮, ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন।
৫. ডিএমপির ক্যান্টনমেন্ট থানার মামলা নং-১, তারিখ-০৩/০৩/২০১৮, ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৬. ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সাজা পরোয়ানা ভুক্ত আসামী।
পলাতক আসামী জরিনা বেগম এর পিসি/ পিআরঃ
১।ডিএমপির খিলগাঁও থানার মামলা নং-৪৩, তারিখ- ২১/০৯/২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ২।ডিএমপির খিলগাঁও থানার মামলা নং-৪৬, তারিখ- ১৭/০৭/২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ৩।ডিএমপির রমনা মডেল থানার মামলা নং-৩৪, তারিখ- ২২/০৯/২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
গৃহীত ব্যবস্থাঃ এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *