বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

বিএনপি’র বহিঃস্কৃত নেতা মিলন সহ চাঁদাবাজির অভিযোগে ৬জন গ্রেফতার

রিপোর্টার নাম ঃ / ১৮৭ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিএনপি’র বহিঃস্কৃত নেতা মিলন সহ ৬ জনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ঃ

উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকার ফলের আড়ৎ হতে বিএনপি’র বহিঃস্কৃত নেতা মিলন ও তার দলের লোকজনকে গ্রেফতার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প উত্তরার সেনা সদস্যরা।

আজ ১২ জুলাই ২০২৫ইং শনিবার সাঁড়াসি অভিযানের মাধ্যমে মিলনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য গোপন তথ্যের ভিত্তিতে ১২ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১২.৩০ হতে ০৪.০০ ঘটিকা পর্যন্ত উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকার ফলের আড়ৎ এ অভিযান চালিয়ে বিএনপি এর বহিঃস্কৃত নেতা মিলন ও তার দলের লোকজনকে গ্রেফতার করা হয়।
সেনা সদস্যরা জানায়,
দীর্ঘ দিন যাবৎ তার এবং তার দলের সদস্যদের নামে বিভিন্ন ধরণের চাঁদাবাজির অভিযোগ পায় তারা।
এর পরিপ্রেক্ষিতে, অভিযান চালিয়ে যথাযথ প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো
মোঃ মিলন,পিতাঃ মৃত আব্দুস সাত্তার মাতাঃ মৃত মরিয়ম বেগম,আব্দুল্লাহপুর পশ্চিম বেড়িবাঁধ।

মোঃ সেলিম রানা পিতাঃ মৃত মজিবুল রহমান মাতাঃ শিরিন বেগম, আব্দুল্লাহপুর মধ্যপাড়া।

মোঃ সাইদুল ইসলাম পিতাঃ সাহাব্বর আলী মাতাঃ আমেনা খাতুন, উত্তর সেক্টর-১০, রানা ভোলা তিতাস পাড়া।

মোঃ কাজিম উদ্দিন,
পিতাঃ মোঃ আবুল কাশেম মাতাঃ মোছাঃ আজিরন ঠিকানাঃ উত্তরা সেক্টর-১০, সুইচ গেইট।
মোঃ আব্দুর রহিম মান্নান পিতাঃ মোঃ বেলাল হোসেন মাতাঃ মোছাঃ রওশন আরা বেগম, উত্তর সেক্টর-৯ আব্দুল্লাহপুর,মোঃ রিপন,সুইচ গেইট পাম্প, উত্তরা ১০ নং সেক্টর।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *