শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ছাত্রদের যোগ্য দায়িত্বশীল হিসেবে তৈরি হতে হবে – অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

রিপোর্টার নাম ঃ / ১৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিবির দায়িত্বীলদের সৌজন্যে মহানগর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ১৯ মার্চ গাজীপুর মহানগর ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সম্মানে গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি প্রধান অতিথির বক্তব্যে শিবিরের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামীর কর্ণধার, দেশবাসী তোমাদের দিকে তাকিয়ে আছেন। তোমাদেরকে যোগ্য দায়িত্বশীল হয়ে দে-শ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মোঃ আবুল হাশেম খান, আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ হোসেন আলী, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, ছাত্র শিবিরের গাজীপুর মহানগর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইসমাইল হোসাইন পাঠান,সেক্রেটারি, শিবির, গাজীপুর জেলা
মোঃ ইকবাল হোসাইন, সভাপতি, তামিরুল মিল্লাত শাখা, মোঃ ইব্রাহিম খলিল, সভাপতি ডুয়েট শাখা ও মোঃ ওয়াজ কুরুনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য, মহানগরীর থানা আমীর ও বিভাগীয় সভাপতিগন। এছাড়াও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলগন অংশ গ্রহন করেছেন। অনুষ্ঠানটি বিকাল ৪ টায় শুরু হয়ে মাগরিবের আজান পর্যন্ত চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *