শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

যাকাত ভিত্তিক অর্থ ব্যাবস্থায় ৫বছরে দারিদ্র বিমোচন করা সম্ভব,ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

রিপোর্টার নাম ঃ / ১৯৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

৫/৭ বছরের মধ্যে শতভাগ দারিদ্র বিমোচন সম্ভব: জামায়াত

*শীতার্তদের মাঝে তুরাগ মধ্য থানা জামায়াতের ১২০০ শীতবস্ত্র বিতরণ*

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার এক শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন ৫-৭ বছরের মধ্যে সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যেগে শীতার্তদের মাঝে ১২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টায় নলভোগ ঈদগাঁহ মাঠে থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মজিবুর রহমান, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, সাখাওয়াত হোসেন, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী, আবু তাহের মিয়াজি, ডাক্তার কেরামত আলী, ইন্জিনিয়ার সাকিব শাহরিয়ার, আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে তুরাগ থানাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *