শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্টার নাম ঃ / ২১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল, আর এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্যারিবিয়ান দলের লক্ষ্য আরও বড়; শেষ ম্যাচ জিতে টাইগারদের ‘হোয়াইটওয়াশ’ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে। 

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দল তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল। এই প্রসঙ্গে আথানজে বলেন, ‘আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।’espn2

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাধিক ক্যাচ মিস করলেও, নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং… আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *