শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

একদিনে তিন লিগে নাম লেখালেন সাকিব

রিপোর্টার নাম ঃ / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন। কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টের রেশ না কাটতেই আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার।  

 

আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন তিনি। তবে এবার নতুন দল বেছে নিলেন সাকিব। এই দলে আরও আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।

ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। দলটির পোস্টে লেখা হয়েছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।’

একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলে না থাকায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ক্যারিবীয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার সিক্সটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *