শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মেসির নতুন ইতিহাস: ২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন কিংবদন্তি

রিপোর্টার নাম ঃ / ৫৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। ৩৮ পেরিয়েছেন মাস কয়েক হলো। এরমধ্যে বার্তা দিলেন ৪১ বছর বয়সে ফুটবলের মাঠে থাকবেন লিওনেল মেসি। তারই ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি।

 

ক্লাবটির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে সম্পন্ন হয় চুক্তি। আগামী বছর থেকেই এটিই হবে ইন্টার মায়ামির ঘরের মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির ভিডিও প্রকাশ করে ক্লাবটি লিখেছে, হি ইজ হোম (তিনি থাকছেন)।

চুক্তি নবায়নের পর মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন এখন এক সুন্দর বাস্তবতায় পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি দারুণ সময় কাটাচ্ছি, তাই এখানে খেলা চালিয়ে যেতে পারাটা সত্যিই আনন্দের।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য, যখন অবশেষে ফ্রিডম পার্কে খেলতে পারব। নতুন ঘরে খেলার অভিজ্ঞতা নিতে এবং আমাদের ভক্তদেরও তা উপভোগ করার সুযোগ দিতে তর সইছে না।’

ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের ইন্টার মায়ামিতে আনা। আমরা তা করতে পেরেছি। আমরা এনেছি সেই খেলোয়াড়কে, যিনি ফুটবল ইতিহাসের সেরা। এটি মায়ামির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, একই সঙ্গে শহর ও ক্লাবের প্রতি মেসির দায়বদ্ধতারও প্রকাশ।’

২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে আবদ্ধ হলেন তিনি। যেখানে অনেক ফুটবলার ৪০ ছোঁয়ার আগেই অবসরের কথা ভাবেন, সেখানে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী মেসি যেন উল্টো পথে হাঁটছেন। তার এই সিদ্ধান্তে খুশির জোয়ার ভেসে যাচ্ছে ভক্তদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *