শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

রিপোর্টার নাম ঃ / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

জামায়াত ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি; এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে, সেটার মিল পাওয়া যায়। একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়।

কিন্তু জামায়াতে ইসলামী কি বলছে আর কি করছে, এটার কোনো মিল নেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

 

এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল। দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে।

আমরা একটু অবাক হই, যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে? বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন সংখ্যা বেশি পাবে? বিষয়টা তো আসলে সেরকম নয়।

তিনি আরও বলেন, একটা মার্কা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই, যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজকর্মের মধ্যে দিয়ে গণ মানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আপামর জনসাধারণ তো আর হবে না। কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে, তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে।

আরও পড়ুন

চড়াই-উৎরাইয়ের মধ্যেও যেভাবে ‘দাঁড়িপাল্লা’ ধরে রাখে জামায়াত

চড়াই-উৎরাইয়ের মধ্যেও যেভাবে ‘দাঁড়িপাল্লা’ ধরে রাখে জামায়াত

 

রুমিন ফারহানা বলেন, আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি হয় নৌকা, না হলে ধানের শীষ, হয় ধানের শীষ, না হলে নৌকা অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে মননে মগজে মজ্জায় গেছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা কিংবা পদ্ম বা গোলাপ যেটাই হোক একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেইটা ব্র্যান্ডটা তৈরি করতে হবে।

বিএনপির এই নেত্রী বলেন, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টি, যদি শাপলা না দেওয়া হয়, তাহলে মনে হবে নির্বাচনের আগেই দলটি (এনসিপি) হেরে গেছে এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *