শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু পরিবর্তন

ডেস্ক রিপোর্ট / ৮১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ প্রস্তুতি নিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে। লিওনেল স্কালোনির দল এখন মায়ামিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে। ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে।

কিন্তু শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল, যার বরাত দিয়ে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেখানে হেলিকপ্টার ব্যবহার করে হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে আর্জেন্টিনা–পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে মায়ামিতেই নিয়ে আসা হচ্ছে। এই ম্যাচের সম্ভাব্য নতুন ভেন্যু হতে পারে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম, যার ফলে লিওনেল মেসির চেনা মাঠেই হয়তো বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নামবে।

যদিও লিওনেল মেসি শেষ পর্যন্ত এই দুটি ম্যাচের একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচের প্রধান লক্ষ্য এখন খেলোয়াড়দের সম্ভাব্য চোটের ঝুঁকি এড়ানো এবং তরুণদের বাজিয়ে দেখা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমরা ওর (মেসি) সঙ্গে এবং অন্য সবার সঙ্গেও কথা বলব। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যার সামান্য চোটও আছে, যেমন হুয়েভো (মারকোস আকুনিয়া) তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। তবে যারা পুরোপুরি ফিট, তারা অবশ্যই খেলবে।’

এ মুহূর্তে স্কালোনির পরিকল্পনা হলো মূলত এমন খেলোয়াড়দের পরীক্ষা করা, যারা সাধারণত জাতীয় দলে খুব বেশি সুযোগ পান না, পাশাপাশি প্রথমবারের মতো যারা দলে ডাক পেয়েছেন, তাদের সামর্থ্যও হয়তো যাচাই করতে চাইবেন এই বিশ্বকাপজয়ী কোচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *