শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

ডেস্ক রিপোর্ট / ১০৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুইটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা শুনেছি, এর একটির মালিকপক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, শুধু এনসিপি নয়—জামায়াত ও বিএনপির অনেক নেতা এই টেলিভিশনগুলোর সঙ্গেও যুক্ত। অথচ শুধু এনসিপিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোকাস করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। আমরা চাই, মিডিয়া যেন তাদের নিজ অবস্থানে থেকে কাজ করতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যে যেভাবেই বলুক না কেন, যেখানে বসে বৈঠক হোক না কেন—আওয়ামী লীগ আর ফেরত আসবে না। যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখছেন, তাদের বলবো, এসব স্বপ্ন দেখা বন্ধ করুন। নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে, আপনাদেরও সে পথেই যেতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *