শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি: সাইফ

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করছেন সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে হন ম্যাচসেরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। তিনে নামা সাইফ হাসান ২ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন।

দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ খুশি সাইফ হাসান। ম্যাচসেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। এটি আমাদের জন্য দারুণ একটি সিরিজ ছিল। আশা করছি, আমরা এই ধারাটা বজায় রাখতে পারবো।’

এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশের জার্সিতে সবশেষ সাত ইনিংসে ২১টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ। নিজেদের ব্যাটিং ধরণ নিয়ে তিনি বলেন, ‘গত এক-দুই বছর ধরে আমি এভাবেই খেলছি। আমি শুধু ব্যাটিংটা উপভোগ করছি, ব্যস এতটুকুই।’

নিয়মিত অধিনায়ক লিটন দাস অবর্তমানে আফগানদের বিপক্ষে তিনে খেলেন সাইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। আগের টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছিলাম। কিন্তু এই সিরিজের আগে কোচ ফিল সিমন্স আমাকে স্পষ্ট পরিকল্পনা জানিয়ে দেন— আমি তিন নম্বরে ব্যাট করব। সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *