শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বাংলাদেশ-ভারতের একাদশ আজ কেমন হতে পারে?

ডেস্ক রিপোর্ট / ৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

দুবাইয়ে আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল?

 

এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত, টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।

শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে।

টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচেই ফিরেছেন স্বরূপে। ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি।

মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন, জাকের আলি। স্পিন আক্রমণে থাকবে নাসুম আহমেদ, সঙ্গে মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেনের যেকোনো একজন একাদশে জায়গা করে নেবেন।

পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *