শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোন অপশন নাই: সারজিস

ডেস্ক রিপোর্ট / ৫৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ জানিয়েছেন, তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ পাচ্ছে না। তার এই বক্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম জানান, ‘ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’

তিনি আরও লেখেন, ‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? ‘

সারজিস আলম বলেন, ‘সকল ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোন আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই।’

ফেসবুকে পোষ্টে তিনি আরও উল্লেখ করেন, ‘নাহলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রতীক সংক্রান্ত ভেটিং প্রক্রিয়া শেষে সংশোধিত তালিকা কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে ওই তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই। এনসিপিকে বিকল্প প্রতীক চেয়ে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হবে। এতে প্রথম দফায় অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *