শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণে বাফুফে, ম্যাচ বাতিল

ডেস্ক রিপোর্ট / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে দলের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি একাধিক পক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণ বাফুফে ফেসবুক পোস্টে এ জানিয়েছে।

বাফুফে জানায়, দলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA), স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

 

বাফুকে ফেসবুকে পোষ্ট লিখেন, ‘আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, দল নিরাপদে রয়েছে এবং বর্তমানে টিম হোটেলেই সুরক্ষিত অবস্থানে আছে।

বাফুফে আরও জানায়, পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তা তারা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত সময়মতো গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে কাঠমান্ডুর পরিস্থিতি ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ফেডারেশনের এই আশ্বস্তবাণী কিছুটা হলেও সংশয় দূর করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারও তরুণ বিক্ষোভ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *