শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

এ ঘটনায় কতজনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়: ইশরাক

ডেস্ক রিপোর্ট / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় কতজনকে দৃষ্টান্তমূলক বিচার এবং জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে, তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি এ কথা বলেন।

পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা বাংলাদেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যাক্তি আইনের ঊর্ধ্বে নয় তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হ*ত্যা করার জন্যই এই আক্রমন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই । কিন্তু বর্তমান সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে। তাহলে সরকারের মর্যাদা থাকবে না।’

২৯ আগস্ট রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরকে পিটুনিতে গুরুতর আহত করা হয়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং ১ সেপ্টেম্বর অবস্থার কিছু উন্নতির পর কেবিনে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *