শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

ডেস্ক রিপোর্ট / ৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। এ ঘটনার সঙ্গে জড়িতদের আওতায় আনবেন। একই সঙ্গে আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, শুক্রবার বিকেল থেকেই আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। প্রথম যখন আমার ওপর হামলা করা হয়, প্রতিবাদে যখন মশাল মিছিল করি তখন আবার হামলা করা হয়।

তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই হামলা ট্রায়াল। পরবর্তী সময়ে অন্য দলের ওপর এই হামলা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *