শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ঢাকা ১৮ আসনে জনপ্রিয়তায় শীর্ষে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান

রিপোর্টার নাম ঃ / ২৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ঢাকা ১৮ আসনে জনপ্রিয়তায় শীর্ষে মনোনয়ন প্রত্যাশী
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান

মিজানুর রহমানঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান,যিনি ইতিমধ্যে দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে ঢাকা মহানগর উত্তরকে সুসংগঠিত রাখার মধ্য দিয়ে ঢাকা ১৮ আসনে নিজের জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে রয়েছেন,তৃনমূল পর্তাযায়ে তাহার রাজনৈতিক গুরুত্ব দিনকে দিন বেড়ে চলেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিজের ব্যক্তিগত সততা ও পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির সমন্বয়ে দলের মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে যে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড হতে দলীয় নেতা কর্মীদের দূরে রাখতে কাজ করে যাচ্ছেন।সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূলে আস্থাভাজন হয়ে উঠেন, নিজের পারিবারিক ও বংশগত ঐতিহ্য ও দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে তিনিও এবার ঢাকা ১৮ আসনে একজন অন্যতম অপ্রতিধন্দী মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তৈরী করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।তৃনমুল নেতা কর্মীরা মনে করছেন, হাজী মোস্তাফা জামান এবার ঢাকা ১৮ আসনে একজন যোগ্য প্রার্থী হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

দল ও জিয়া পরিবারের প্রতি অনুগত মোস্তফা জামান ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের তুরাগ থানার সভাপতি হিসেবে নিজের রাজনীতি ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে নানা প্রতিকূলতা পেরিয়ে তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কাইয়ুম-হাসান কমিটিতে ১ নং সহ সাধারণ সম্পাদক হিসেবে নগর রাজনীতি শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে নগর কমিটির যুগ্ম আহবায়ক পদ পান। নগর কমিটির যুগ্ম আহবায়ক থাকাকালীন অবস্থায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে মোস্তফা জামান রাজপথের লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যে সময়ে আন্দোলন সংগ্রামে দলের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি,বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দু আন্দোলনে সংগ্রামে তাকেই বেশী কাছে পেয়েছেন। দলের কঠিন সময়ে যে কোন প্রোগ্রাম বাস্তবায়নে তাকে নেতাকর্মী সাথে নিয়ে মাঠে পাওয়া যেত বলে বিএনপির সিনিয়র নেতারা প্রকাশ্যে বলেছেন। তারপর থেকে বিএনপির রাজনীতিতে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

জানা গেছে, সর্বশেষ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণার আগে অনেক হেভিওয়েট প্রার্থীর নাম আহবায়ক ও সদস্য সচিব হিসেবে আলোচনায় থাকলেও সবাইকে অবাক করে দিয়ে সেই কমিটির সদস্য সচিব হিসেবে নাম আসে মোস্তফা জামানের। নগর উত্তর বিএনপির সদস্য সচিব হিসেবে তার নাম আসবে উত্তরা বিএনপির কেহই তা সেই সময়ে আমলে নিতে চাননি। কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার পুরস্কার হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে উপযুক্ত হিসেবেই পদায়ন করেছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সেই বিশ্বাস আস্থা বজায় রেখে সকলের মন জয় করে চলার চেষ্টা করছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির মত বিশাল সংগঠন চালানোর পাশাপাশি এবার তিনি ঢাকা-১৮ আসন থেকে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশি।নেতা কর্মীদের বিশ্বাস, এমপি হিসেবে মনোনয়ন পেলে মোস্তাফা জামান ঢাকা-১৮ আসন এলাকার জনগণের জনপ্রিয় প্রার্থী হিসেবে সামনে আসতে পারেন। কারন তাহার পারিবারিক ঐতিহ্য এবং ব্যক্তিগত সততা,যোগ্য নেতৃত্ব সর্বজন গ্রহণযোগ্য।
নেতা কর্মীরা বলছেন, স্থানীয়ভাবে সম্পদশালী এবং লোভ লালসাহীন একজন নেতা হিসেবে মোস্তফা জামান দলীয় মনোনয়ন পেলে সহজেই নির্বাচীত হয়ে দলকে ঢাকা১৮ আসন উপহার দিতে পারবে। আর তিনি নির্বাচিত হলে জন প্রতিনিধি হিসেবে জনগণের আস্থা অর্জন করতে পারবে। ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠা এ নেতা সহজেই জনগণের মন জয় করতে সক্ষম হবেন। দল যদি ওনার মত প্রার্থীকে মনোনয়ন দেয় সেটি দলের ইমেজ বৃদ্ধিতেও শতভাগ কাজে দিবে। মনোনয়ন বিষয়ে মোস্তফা জামান প্রতিবেদককে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রতি আস্থা রেখে নগর উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন, সে দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করছি। উত্তরা আমার জন্মস্থান এ অঞ্চলের সর্বাধিক লোকজনের সঙ্গে আমার ওঠাবসা, মানুষের সুখে দুঃখে সব সময় কাছে থাকার চেষ্টা করি, সামনেও করব ইনশাল্লাহ। তাই এলাকার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তবে মনোনয়ন না পেলেও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এই নেতা।

উল্লেখ্য নগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব হিসেবে মোস্তফা জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা এবং নিজেদের ব্যক্তিগত কাউন্সিলিং এর ফলে উত্তরাসহ মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা দলের ইমেজ বৃদ্ধিতে নিরলশ কাজ করে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা বিরোধী সামান্য কিছু কর্মকাণ্ড পরিলক্ষিত হলেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ দুই নেতা আপসহীনতার পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে কোন অন্যায় দখল চাঁদাবাজিকে কোনভাবেই প্রশ্রয় দেন নাই তারা। তারপরও সংখ্যায় সামান্য কিছু নেতা, যারা দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সংযুক্ত হয়েছেন তাৎক্ষণিক বহিষ্কার বা শাস্তি মূলক ব্যবস্থার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন নগর উত্তর বিএনপি’র এই দুই শীর্ষ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *