শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস ও কারবালার আদর্শেরই ধারাবাহিকতা: জামায়াত,

রিপোর্টার নাম ঃ / ৩১৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস ও কারবালার আদর্শেরই ধারাবাহিকতা: জামায়াত,

ইসমাঈল হোসাইন, উত্তরা,ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এসব বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস ও কারবালার আদর্শেরই ধারাবাহিকতা। ফ্যাসিবাদী শাসনামলে এই সংগঠনের অসংখ্য নেতাকর্মী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারাবরণ, মামলা, নির্যাতন এমনকি শাহাদাতের পথেও এগিয়ে গেছেন। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত যে ত্যাগ স্বীকার করেছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর ও ঢাকা মহানগরী মজলিশে শূরার সদস্য মাহফুজুর রহমান। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারী আতিক হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে আশুরার তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন মাজালিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. কামরুল ইসলাম শাহীন এবং মহানগরী মজলিশে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম।

পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি গভীর শিক্ষার দিন। কারবালার ময়দানে ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবার যে আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, তা চিরকাল মানবতা, ন্যায়বিচার এবং সত্য প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে। জালিমের মুখোমুখি দাঁড়িয়ে ইসলাম ও আদর্শের পক্ষে অটল থাকার যে বার্তা আশুরা বহন করে—তা আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস ও কারবালার আদর্শেরই ধারাবাহিকতা। ফ্যাসিবাদী শাসনামলে এই সংগঠনের অসংখ্য নেতাকর্মী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারাবরণ, মামলা, নির্যাতন এমনকি শাহাদাতের পথেও এগিয়ে গেছেন। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত যে ত্যাগ স্বীকার করেছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহাম্মেদ, থানা কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভা শেষে জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *