শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দেশে দূনীতি বৃদ্ধি পাচ্ছে তাই সাধারণ জনগণ ডিসেম্বরে নির্বাচন চায়,এ্যানী চৌধুরী

রিপোর্টার নাম ঃ / ২৩৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

দেশে দূনীতি বৃদ্ধি পাচ্ছে তাই সাধারণ জনগণ ডিসেম্বরে নির্বাচন চায়,,,,,,,এ্যানী চৌধুরী

খবর প্রতিদিন রিপোর্টঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন ৫ আগস্টের পর আবার দূর্নীতি বৃদ্ধি পাচ্ছে। কারা দূর্নীতি করছে আমরা সব জানি। ড. ইউনুসের আমলে দূর্নীতি হবে এমনটা আশা করিনি। এই দূর্নীতি রোধের জন্য দেশের জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। তাই দেশের সকল দল ডিসেম্বরে নির্বাচন চায়।
দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। পার্শ্ববতী দেশের প্রেসক্রিপশনে একটি ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য তিনটি ভূয়া নির্বাচন করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর কাঁচাবাজার সংলগ্ন মাঠে উত্তরা পশ্চিম থানা ও ডিএনসিসির ৫১ নং ওয়াড বিএনপি আয়োজিত দরিদ্রদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মোঃ আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আলমগীর হোসেন, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, বাদল মিয়া প্রমূখ।

দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ কর্মসূচি শুরুর কিছুক্ষণ পূর্বে বিএনপির ২ টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছুড়াছুড়ি হয়। যারফলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
এই বিষয়ে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বক্তব্যে বলেন বিগত ১৭ বছরের আঃলীগের হামলা নির্যাতনের কথা ভূলে গেছেন।
নেতৃত্বের দন্ধে মারামারি করেন। আপনারা এরকম করলে পলাতক সরকারের লোকজন আরো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। জিয়াউর রহমানের আদর্শে যারা বিএনপি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। জিয়াউর রহমান রাজনীতি করেছেন মাটি ও মানুষের জন্য। তিনি আরো বলেন তারেক রহমান আমাদের আপনাদের সব কর্মকান্ড পর্যবেক্ষক করে। অহেতুকভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ রেহাই পাবেন না। ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।
অনুষ্ঠান শেষে ৮ শতাধিক দরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *