শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে – মোহাম্মদ সেলিম উদ্দিন

রিপোর্টার নাম ঃ / ১৯৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে – মোহাম্মদ সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদকঃ
আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে -ঢাকা মহানগরী উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনেক ত্যাগ ও কোরবানীর পর দেশে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে; তাই এ সুযোগকে কাজে লাগিয়ে শোষণ মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি রাজধানীর উত্তরায় পলওয়েল কমিউনিটি সেন্টারে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, স্বাভাবিক কারণেই জামায়াতকে নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। আত্মসচেতন জনতা জামায়াতের নেতৃত্বেই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন। জনগণ মনে করছে এ সংগঠনের মাধ্যমেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে।তাই আমাদের উচিত সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান প্রদর্শন করে তাদেরকে সাথে নিয়ে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙিত গন্তব্যে পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দায়িত্বশীলদের ময়দানে সবসময় আপোষহীন থাকার আহবান জানান।

তিনি বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও তা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেলেও ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে। তারা ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য নানাবিধ চক্রান্ত ও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই আমাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই বা প্রতিপক্ষকে কোনভাবেই দুর্বল মনে করা যাবে না। তাই দেশ, জাতি ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। অন্যথায় ফ্যাসীবাদ নতুন করে মাথাচাঁরা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *