শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

পালাউয়ের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ।

স্থানীয় সময় গত ৩০ সেপ্টেম্বর পালাউয়ের রাষ্ট্রপতির কার্যালয়ে এ পরিচয়পত্র পেশ করেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রপতিকে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়র রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং পালাউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ সমদূরবর্তী দূত হিসেবে পালাউয়ের দায়িত্বও পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *