শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তানযীমুল উম্মাহ‘র ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম

রিপোর্টার নাম ঃ / ৩০০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়
বিজয়ী তানযীমুল উম্মাহ‘র ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ২০২৫ এ ২য় স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টায় আলজেরিয়ার বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত প্রতিযোগিতায় সারা বিশ্বের ১২০ টি দেশের হাফেযে কুরআন অংশগ্রহণ করে। ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী উত্তরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম ২য় স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করেন।

হাফেয তাওহীদুল ইসলামের এ বিজয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। এ বিজয়ে তাওহীদের পিতা-মাতা, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহ তা‘য়লার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ পরিবার।

উল্লেখ্য আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘানার প্রতিযোগি আব্দুল সামাদ আদম, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের তাওহীদুল ইসলাম ও তৃতীয় হয়েছেন লিবিয়ার মাহমুদ আবু ঘারারা।

আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে এ অনুষ্ঠান ধর্ম বিষয়ক ও অনুদান মন্ত্রী ইউসেফ বেলমেহদির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হাসানৌনি, সরকারী কর্মকর্তা, জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আলজেরিয়ায় স্বীকৃত কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *