শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক / ১২০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯২ জন শহীদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদদের তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।
সংগঠনটির পক্ষ থেকে তিনি বলেন, আজ আমরা রাজধানী ঢাকার শুধু উত্তরার রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি। আমারা ৯২ জন বীর শহীদের তালিকাভুক্ত করেছি। তবে আমাদের ধারণা শহীদের এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন।

উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ
ছোট্ট বসতঘর বানানোর স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না শহীদ সানির
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শহীদদের মধ্যে ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২ জন, ৪ আগস্ট ৭ জন, ৫ আগস্ট ৪২ জন এবং ৭ আগস্ট ১ জন শহীদ হন। শহীদদের মধ্যে ২৬ জন ২১-৩০ বছর বয়সী, ১৮ জনের বয়স ৩১-৪০ বছর, ১০-২০ বছরের মধ্যে রয়েছেন ১৭ জন, ৪১-৫০ বছর বয়সী ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে শহীদ রয়েছেন একজন করে।

ফান্তাসির বলেন, সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করছি। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে, যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে।

এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতির ব্যর্থতা হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে চিরকাল স্মরণীয় করে রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *