শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে আজ বসছে ঐকমত্য কমিশন

ডেস্ক রিপোর্ট / ১০২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় এই আলোচনায় ৩০টি রাজনৈতিক দল-জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের দেওয়া মতামত নিয়ে আলোচনা হবে।  বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর দেওয়া প্রস্তাব ও আপত্তি নিয়েও আলোচনা হবে। এছাড়া, সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক দিক নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে, সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের দেওয়া মতামত পুনরায় পর্যালোচনায় গতকাল বুধবার বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শসমূহ আবারও পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এবিষয়ে দলগুলোর দেওয়া মতামতও পুনরায় পর্যালোচনা করে কমিশন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *