শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম

ডেস্ক রিপোর্ট / ৬২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বুধবার (১০ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘১১ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না। এ ছাড়া বুধবার ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পর। বিশেষ করে দুপুরের পর বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে ঢাকায়।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫২ মিলিমিটার। ঢাকায় এসময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৫ ডিগ্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *