শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আল-আরাফাহ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম ঃ / ৬৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তার স্ত্রী হাসিনা ইকবাল ও এস এম এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক-এর জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে এস এম শামীম ইকবালসহ তিন জনের বিরুদ্ধে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

দুদকের অনুসন্ধানে এসেছে, এই তিনজন দেশ ছাড়ার চেষ্টা করছেন।

তাদের বিরুদ্ধে শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলার সময়ে তারা দেশত্যাগ করলে সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন এজন্য নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *