শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

পলক-মনুসহ নতুন মামলায় গ্রেফতার ৪

রিপোর্টার নাম ঃ / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

গ্রেফতার অপর দুজন হলেন—সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় আসামি পলক ও মনুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান।

এ ছাড়া একই থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় আসামি আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। এরপর শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেফতার দেখান।

হত্যা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র জনতার সঙ্গে মিছিলে অবস্থান নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর গত ২৩ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

হত্যাচেষ্টার মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ওই ঘটনায় গত ১৫ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে ভুক্তভোগী আদালতে যাওয়ার পরামর্শ দেন। গত ২৪ মার্চ সংশ্লিষ্ট আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *