শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ডিজিটাল ডিভাইসে আজান ও কোরআনের সুর ব্যবহার কি জায়েজ?

রিপোর্টার নাম ঃ / ১১৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

প্রশ্ন: আজকাল বাজারে এমন অনেক ঘড়ি, কলিংবেল ও মোবাইল পাওয়া যায়, যেগুলোতে আজান, সালাম বা কোরআন তেলাওয়াতের সুর ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে ঘুম থেকে জাগানো, ঘরে প্রবেশের অনুমতি চাওয়া বা রিংটোন হিসেবে ব্যবহার করা হয়। জানতে চাই, শরিয়তের দৃষ্টিতে এগুলো ব্যবহার করা কি ঠিক?

উত্তর: কোরআন তেলাওয়াত, আজান এবং ইসলামের জিকির—এসবই অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যথাযথ আদব ও সম্মান রক্ষা করে ব্যবহার করা উচিত। কলিংবেল, ঘড়ির অ্যালার্ম বা মোবাইলের রিংটোন হিসেবে আজান, জিকির বা কোরআনের আয়াত ব্যবহার করা এক ধরনের অসম্মানজনক কাজ। কারণ, এসব ব্যবহার পবিত্র বিষয়গুলোকে সাধারণ জাগতিক কাজের উপকরণ হিসেবে পরিণত করে। উদাহরণস্বরূপ, যখন অ্যালার্ম বাজে, তখন মানুষ দ্রুত বন্ধ করে দেয়, এতে হয়তো আজানের বা আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। একইভাবে, মোবাইলে কল এলে রিংটোন হিসেবে ব্যবহৃত কোরআনের আয়াত বা জিকির অসম্মানজনকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও, মোবাইলে পবিত্র আয়াত সেট করলে তা অপবিত্র স্থানে, যেমন টয়লেটের ভেতরেও বেজে উঠতে পারে, যা আল্লাহতায়ালার পবিত্র নামের প্রতি চরম অসম্মান। শরিয়ত আজান, তেলাওয়াত ও জিকিরকে এই ধরনের জাগতিক উদ্দেশ্যে ব্যবহার করতে নিষেধ করেছে। এই ধরনের ব্যবহার পবিত্র জিনিসকে অমর্যাদা করার শামিল। তাই, এ ধরনের ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকা আবশ্যক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *