শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

খবর প্রতিদিন রিপোর্টঃ
রাজধানীর উত্তরায় মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব নাসির উদ্দীন সাথীর গর্ভধারিণী মা মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উত্তরা প্রতিনিধি মাহমুদা আক্তার পুষন ও শাহজালাল জুয়েল এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়।
ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল-আজাদ,সাধারণ সম্পাদক -আরিফুল ইসলাম,অর্থ সম্পাদক – ইসমাইল হোসেন শামিম,আপ্যায়ন সম্পাদক – রবিউল ইসলাম রবী,সিনিয়র সাংবাদিক -জুয়েল আনান্দ,ফরিদ আহমেদ নয়ন,সাইদুল ইসলাম,মিজানুর রহমান,প্রানের বাংলাদেশ পত্রিকার সম্পাদক -আব্দুল আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।