শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার নাম ঃ / ১১৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের একটি প্রস্তাব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিস্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুবার নদীতে গোসল করতে হবে।

তার মতে- মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দু’বার নদীতে গোসল করেন, তাহলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিস্কার হয়ে যাবে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি আলোচনা সভায় দেওয়া তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এর প্রশংসা করেন।

এমনকি অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও জামায়াত নেতার এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করেছেন।

এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটি পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে। সেখানে একটা কথা লেখা আছে- ‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। এটা একজন জামায়াত নেতা বলেছেন’।

রেজওয়ানা হাসান বলেন, ‘এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তবা। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তে মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য। কিন্তু শেষ সমাধানটা কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *