শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

প্রধান উপদেষ্টার সাথে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রিপোর্টার নাম ঃ / ২৪১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির বাংলাদেশ সফর :
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
আজ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । তিনি প্রধান উপদেষ্টা কে জানান যে, ইতালি নিরাপদ অভিবাসন এর মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ করতে ইচ্ছুক । তাঁরা নিরাপদ ও বৈধ অভিবাসন, মানব পাচার মোকাবেলা এবং বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরোও দৃঢ় করতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই বছর সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ইতালিতে একটি উদ্যোমী, তরুণ, ও পরিশ্রমী বাংলাদেশি কমিউনিটি রয়েছে যারা ইতালীয় সমাজে ইতিবাচক অবদান রাখছেন।

প্রধান উপদেষ্টা বলেন যে অবৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশ ও ইতালি পরস্পরকে সহযোগিতা প্রদান করবে।প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় ইতালির প্রধানমন্ত্রীর সাথে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন এবং দুই দেশ একসাথে অব্যাহত ভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *