শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়

রিপোর্টার নাম ঃ / ৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

তিন মৌসুম পর লা লিগায় ফিরে দুঃস্বপ্নের শুরু করেছে লেভান্তে। প্রথম দুই ম্যাচে হারের পর শনিবার (২৩ আগস্ট) বার্সেলোনাকে রুখে দেওয়ার খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে তারা।

২-০ গোলে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

লেভান্তের মাঠে প্রথমার্ধে বার্সা ছিল ছন্নছাড়া। ১৫ মিনিটে মাথায় বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। ইভান রোমেরোর গোলে উল্লাসে মাতে লেভান্তে। প্রথম হাফের বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার।

তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়।

৩-২ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইল বার্সা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *