শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম ঃ / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহ-সভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ফাহাদের স্ত্রী বিদেশি নাগরিক নোরা লাহলালি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায়।

আদালত সূত্রে জানা গেছে, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম দেশে-বিদেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। এ কারণে গত জানুয়ারিতে ওই খেলাপি ঋণ আদায়ে মামলা করে ইউসিবি। কোনো জামানত ছাড়াই ২০১৮ সালে ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে এই ঋণ দেওয়া হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’।

ঋণ নেওয়ার পর দু’দফা পুনঃতপশিল করা হয়। ঋণ পরিশোধের সুবিধার্থে তাকে সুদ মওকুফ সুবিধাও দেওয়া হয়। এরপরও তিনি ঋণ পরিশোধ না করে বারবার সময় বাড়িয়ে আসছেন।

তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *