শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

রিপোর্টার নাম ঃ / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন । সকাল সাড়ে ১০টায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।

সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হামদুলিল্লাহ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশদিন পর মঙ্গলবার সকাল ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এদিকে এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে একটি প্রেস ব্রিফিংও করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, এমনকি ডাক্তারের সঙ্গ নিয়ে তাকে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *