শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: নাহিদ

রিপোর্টার নাম ঃ / ৮৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পতিত হাসিনা সরকারের সংবিধান ও সরকার ব্যবস্থা পরিবর্তন করে নতুন সরকার ব্যবস্থা গঠন করতে হবে। গণ অভ্যুথ্থানের এক বছর পরও মানুষ তার অধিকার ফিরে পায়নি। রাষ্ট্রযন্ত্রে অনিয়ম-দুর্নীতি রয়ে গেছে। ’

শনিবার (২৭ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানা চৌরাস্তা মোড় এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলছিলেন।

নাহিদ বলেন, ‘পতিত হাসিনা সরকারের সংবিধান ও সরকার ব্যবস্থার পরিবর্তন করে নতুন সরকার ব্যবস্থা গঠন করতে হবে। এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছিল। কিন্তু, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। সেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল।’

পূর্বনির্ধারিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে আসছে। সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে এদেশ থেকে দুর্নীতি চিরতরে পালাবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে হবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *