শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, সোহরাওয়ার্দী উদ্যানে *জাতীয় সমাবেশ* কে স্বাগত জানিয়ে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উত্তরা মডেল থানা কর্তৃক এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা, জনাব মাওলানা মোঃ মহিব্বুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তরা পশ্চিম জোনের সম্মানিত পরিচালক, জনাব মাহাবুব আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী, উত্তরা মডেল থানার সংগ্রামী সেক্রেটারি, জননেতা জনাব বদিউজ্জামান বকুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক ও উত্তরা মডেল থানার সভাপতি জনাব মোঃ আবু হানিফ এবং তুরাগ দক্ষিণ থানার সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর আহমেদ। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ঢাকাবাসী এবং দেশবাসীকে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।