শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম ঃ / ২৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

ইসমাঈল আহসানঃ
ঢাকা (উত্তর), ০৯ মে ২০২৫ : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষণা দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।

পরে ৭ দফা দাবি দিয়ে তারা মহাসড়ক ছেড়ে উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পেশ করা তাদের দাবিগুলো হলো, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করা, তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর বিচারের আওতায় এনে সাংবিধানিকভাবে স্থায়ী নিষিদ্ধ করা, তাদের নেতাদের সেইফ এক্সিট কারা দিয়েছে তাদের তালিকা প্রকাশ করা, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের বিভিন্ন প্রাণহানীমূলক রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনা, অবিলম্বে দণ্ডবিধির ১৩২ ধারা বাতিল করা, জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে করে রায় কার্যকর করা এবং আওয়ামী লীগ পূনর্বাসনের অভিযোগ যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা নিয়মিত অফিস করেন না, তাদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত শুরু করা এবং সকল সুশীল উপদেষ্টার পদত‌্যাগ নিশ্চিত করা।

আওয়ামীলীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে তারা আগামীকাল বিকালে আবারও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে ব্লকেডের ঘোষণা দেয়।

অবরোধ প্রসঙ্গে বাসসকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি মো. মহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো পেশ করে চলে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *