শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ওয়ানডে সিরিজ: বাংলাদেশকে হারাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক / ২৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ (রবিবার) থেকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডের আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য জানিয়েছেন।

শাই হোপ বলেন, ‘আমরা গত কয়েক মাসে অনেক ক্রিকেট খেলেছি। ভালোও করেছি। বেশিরভাগ সময় আমরা ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলেছি। এখন আমাদের দল হিসেবে ভালো করতে হবে। এখানে সবাই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। ছেলেরা ম্যাচের জন্য প্রস্তুত আছে।’

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে হারিয়ে নিজেদের রেটিং-ও বাড়িয়ে নিতে চান উইন্ডিজ দলনেতা, ‘(ভালোভাবে বছর শেষ করা) অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা সবসময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ে ভালো করা বা এসব কারণে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। দল হিসেবে আরও অনেক ধারাবাহিক হতে চাই। ক্যারিবিয়ানে খেলে ছেলেরা অনেক অভিজ্ঞ। আমরা জানি বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। ফলে এটা আমাদের জন্য ভালো সুযোগ ভালো ক্রিকেট খেলে উন্নতি করা।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে হোপ বলেন, ‘আসলে অত বেশি সময় পাওয়া যায়নি। তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে এখানে। মাত্র কয়েক ঘণ্টা পেলাম তাদের একসঙ্গে। আমরা দল হিসেবে ভালো করতে চাই। ফলে তাদের দু’হাত মেলে স্বাগত জানিয়েছি। তাদের বলতে চাইব, প্রক্রিয়াটা চালিয়ে যেতে, এই পর্যন্ত আসতে তারা যা করেছে। কোচিং স্টাফ ও আমার মত অভিজ্ঞরা অনেক অভিজ্ঞতা শেয়ার করবে, যারা অনেকদিন ধরে খেলছে এবং অনেক অভিজ্ঞ। ফলে দারুণ রোমাঞ্চের ব্যাপার তাদের জন্য। যারা দীর্ঘ সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়, এটি তাদের জন্য ভালো সুযোগও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *